রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বুধবার থেকে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এখন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সব তথ্য জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ আরো একজন অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে কথা বলে নিতে পারবেন। মার্চ থেকে চার মাস ধরে প্রতিদিন দুপুর আড়াইটায় দেশে করোনা পরিস্থিতির বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন আয়োজন করে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বাস্থ্য বুলেটিন একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে না জানিয়ে মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে হয় আবারও স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, কয়েক মাস ধরে একটানা হেলথ বুলেটিন প্রচার করতে গিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন আক্রান্ত ও মৃতের খবর পড়তে পড়তে তার ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে। সার্বিক বিবেচনায় স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল তো আসুক। এর মধ্যে কী সিদ্ধান্ত হয় জানতে পারবেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...