শাহজাদপুর প্রতিনিধি : প্রযুক্তির সৎ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে অসহায়, দুঃস্থ, গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের এক ঝাক তরুণ। ২০ জন এডমিন ও লক্ষাধিক সদস্য সদস্যের সমন্বয়ে গঠন করেছে 'আমাদের সিরাজগঞ্জ' গ্রুপ ও পেজ । তীব্র শীত, বন্যা সহ সকল প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছে টিমটি।
এরই ধারাবাহিতায় শুক্রবার সিরাজগঞ্জের যমুনার দূর্গম চারাঞ্চলের দরিদ্র শীতার্ত ৬ শতাধিক শীতার্তদের পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে 'আমাদের সিরাজগঞ্জ' ফেসবুক টিম। ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে ৪০০ পিছ কম্বল ও প্রায় ২০০ পিচ পুরাতন কাপড় বিতরণ করা হয়।
সিরাজগঞ্জের শহর রক্ষা বাধ, চৌহালী, বেলকুচির বেশ কয়েকটি দূর্গম চর সহ জেলার প্রতিটি উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে কিছু শীতবস্ত্র বাড়ি-বাড়ি গিয়ে দিয়েছে টিমটি। নৌকা যোগে ও পায়ে হেঁটে বাড়ি-বাড়ি গিয়ে অসহায় মানুষগুলোর সাথে কথা বলে তাদের হতে শীতবস্ত্র তুলে দিয়ে কার্যক্রম সম্পন্ন করে তারা।
এ কার্যক্রমে অংশ নেন 'আমাদের সিরাজগঞ্জ' ফেসবুক গ্রুপ ও পেজের এডমিন জিল্লুর তালুকদার, রেজওয়ান রাজু, সাংবাদিক মামুন বিশ্বাস, তানিম তূর্য, ফটোসাংবাদিক এনামুল হাসান মিশু, সাংবাদিক শাকিল আতিক, কুদরত-ই-ইলাহী, তারেক হাসান, রিগান, সাদাত মোস্তফা সাদাফ। এছাড়া মানিক হাসান, সাজিদ হাসান মুন, কচি, আদনান মুক্তা, ইমরান হাসমির, সাজ্জাদ হোসাইন, জিবি মানিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এব্যাপারে এডমিন জিল্লুর তালুকদার জানান, ফেসবুক ও নিকট আত্নীয়দের মাধ্যেম টাকা সংগ্রহ করে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র সফল ভাবে বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। আমাদের টিম মেম্বারদের নিঃস্বার্থ পরিশ্রমের ফলে কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। যমুনার দূর্গম চরের প্রতিটি বাড়িতে গিয়ে তাদের অবস্থা দেখে হাতে তুলে দিয়েছি শীতবস্ত্র। তিনি আরো জানান, ভবিষ্যতে আরো ভাল কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সকলের সহ সমগ্র সিরাজগঞ্জবাসীর সহযোগীতার প্রয়োজন। এছাড়া সংঘ গঠন করে সরকার কর্তৃক নিবন্ধিত করার চেষ্টা করছি।
সাংবাদিক মামুন বিশ্বাস জানান, সিরাজগঞ্জবাসী ও আমাদের টিম মেম্বাদের সহযোগিতার মাধ্যমে অত্যন্ত আনন্দের সহিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল ভাবে শেষ করেছি। সকলের সর্বাত্মক সহযোগিতায় আমাদের টিম সব সময় এ অসহায় মানুষদের পাশে আছে, ভবিষ্যতেই থাকবে ইনশাআল্লাহ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
