শাহজাদপুর প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মযহারুল ইসলামের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার । তার মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসুচি গ্রহন করেছেন । এ উপলক্ষে আগামীকাল মযহারুল ইসলাম পরিবারের পক্ষ থেকে শাহজাদপুরে তাঁর নিজ বাড়ি শক্তিপুরস্থ ‘নুরজাহান’-এ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে তার কবরে পুষ্প মাল্য অর্পন ও পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । এছাড়া বেলা ১১ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ সময় উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামসহ কেন্দ্রিয় আওয়ামী লীগ, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য,গত ’২০০৩ সালের ১৫ নভেম্বর সকালে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রফেসর মযহারুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ঢাকার বনানির বাসভবন ‘মযহারুল ইসলাম অঙ্গন’ ও ভালুকার বাগান বাড়ি ‘তেপান্তর’ এ দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
রাজনীতি
নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...
