বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
500x350_e25e79bd718c06eb66f6f8b9403d8e66_Photo10579 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর পায়রায় একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দুবাই পোর্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী রোববার আবুধাবিতে তাঁর হোটেল স্যুটে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েমের সঙ্গে এক বৈঠকে এ আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি পোর্ট চেয়ারম্যানকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও একটি মেরিটাইম ড্রাইভওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের বলেন, পায়রা বন্দর ইতোমধ্যে চালু হওয়ায় প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান এখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শেখ হাসিনা টেকনাফ থেকে মিরেরসরাই পর্যন্ত ১৫০ কিলোমিটার মেরিটাইম ড্রাইভওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পোর্ট ওয়ার্ল্ড চেয়ারম্যানকে অনুরোধ জানান। শহিদুল হক বলেন, বৈঠকে বাংলাদেশে বিশেষ করে অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন প্রকল্পে দুবাই পোর্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বৈঠকে ভারত ও মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির পর সমৃদ্ধ এই সমুদ্র এলাকায় ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে আহমেদ বিন সুলাইমান বলেন, তারা সাধারণত একটি সমুদ্র বন্দরকে টেকসই করতে এর সন্নিকটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেন। তিনি এলক্ষ্যে শিগগির তার বন্দর কর্তৃপক্ষের পক্ষে একটি প্রতিনিধি দল প্রেরণে সম্মত হন। প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চিন্তা-ভাবনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে একটি বড় ধরনের বিমানবন্দর নির্মাণে আর একটি সম্ভাবনা যাচাইয়ের জন্য দুবাই পোর্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এবং আওয়ামী লীগ সভাপতির মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এম আবুল কালাম আজাদ ও এ কে এম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...