শাহজাদপুর সংবাদ ডটকম পাবনা: পাবনার আতাইকুলা থানায় বাকি বিল্লাহ (৪৩) নামে এক যুবলীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাকি বিল্লাহ রতনপুর গ্রামের মৃত বাহের মোল্লার ছেলে। তিনি জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। পরিবারের সদস্যরা জানান, রাত ১টার দিকে ৫০-৬০ সশস্ত্র দুর্বৃত্ত বাড়ি ঘিরে ফেলে। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাকি বিল্লাহকে তার স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে চলে যায়।
আতাইকুলা থানার এসআই সাহাজ উদ্দিন জানান, তারা খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম জানান, বাকি বিল্লাহ চরমপন্থী দলের সাথে জড়িত ছিলেন। দলের আভ্যন্তরীণ কোন্দলের কারনে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পযন্ত থানায় মামলা হয়নি।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
