সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিজের কম্পিউটারে ফোল্ডার ডিজাইন করতে কে না ভালোবাসে।আমরা নিজের পিসিতে বিভিন্ন ফোল্ডারে ভ্যারিয়েশন আনার জন্য বিভিন্ন কালার, কোনটা বড় অথবা ছোট, কখনো হিডেন অথবা পার্সোনাল ফোল্ডার একটু আলাদা করে সাজাই। আর যদি ফোল্ডারটি হয় নিজের ছবি দিয়ে তখন কি করবেন। মজার বেপার তাই না ! এই মজার বিষয়টি নিয়েই আজকের টিউটরিয়াল। নিজের ছবি দিয়েই যখন ফোল্ডার তৈরি করবেন তখন ভ্যারিয়েশনটা একটু বেশীই হবে।

photo-folder এই কাজটি আপনি যে কোন ধরনের ফাইল টাইপ ( txt , exe , mp3 , avi ইত্যাদি ) এর জন্য করতে পারবেন । শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি ফাইল আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার বাছাইকৃত ছবি তে । তবে সবার আগে দেখে নিতে হবে আপনার কম্পিউটার এ WinRAR বা WinZip এই সফটওয়্যার গুলো আছে কিনা । যদি না থাকে তবে এখানে ক্লিক করে ইন্সটল করে নিন। যেভাবে করবেনঃ ♠♠♠ প্রথমে আপনার সি ড্রাইভে গিয়ে একটি নতুন ফোল্ডার খুলে নিন ( যেমনঃ C:\new ) । নতুন ফোল্ডারে যেসব ফাইলগুলো লুকিয়ে রাখতে চান এবং যেই ছবির (ধরে নেই ছবিটির নাম cow.jpg )ভেতর রাখতে চান সব একসাথে কপি করে রাখুন। ♠♠♠ এরপর যে সব ফাইল লুকাতে চান , সবগুলো একসাথে select করে আপনার মাউস এর right button ক্লিক করুন । এবার অপশন থেকে বাছাই করুন Add to archive অপশনটি। এরপর আপনার ফরম্যাট RAR বাছাই করে ok চাপুন। দেখুন একটি নতুন extension , rar যুক্ত ( যেমনঃ hidden.rar ) ফাইল তৈরি হয়ে গেছে যা আপনি ইচ্ছেমত rename করে নিতে পারেন , তবে ছোট নাম হলে ভালো। ♠♠♠ এবার ফোল্ডারের ভেতর সেই rar ফাইল , একটি ছবি ( যার ভেতর ফাইল লুকোবেন ) এবং আসল ফাইল গুলো আছে। আপনি চাইলে rar ফাইল এবং ছবি বাদে বাকি আসল ফাইল গুলো ডিলিট করে দিতে পারেন এখন। ♠♠♠ এবার আপনার কিবোর্ড এর উইন্ডোজ বাটন এ চেপে সার্চ বক্সে লিখুন cmd । command window ওপেন হলে লিখুন cd\ । এরপর enter বাটন চাপলেই আপনি সি ড্রাইভ এর root directory পেয়ে যাবেন । এবার লিখুন cd স্পেস আপনার ফোল্ডার টির নাম। ( যেমনঃ cd new )এরপর Enter চাপুন। ♠♠♠ এবার এই লাইনটি লিখুন – copy /b cow.jpg + hidden.rar cow.jpg । লিখা শেষে enter চাপুন । দেখবেন “ 1 file <s> copied “ নামে একটি লেখা এসেছে। ♠♠♠ ব্যস ছবির ভেতর ফাইল লুকানো হয়ে গেল। hidden.rar ফাইলটি এবার ডিলিট করে দিন। ♠♠♠ ছবি থেকে ফাইল পুনরায় বের করতে হলে যা করতে হবে তা হল আপনার ওই ছবির নামটির শেষে .jpg এর জায়গায় rename এ ক্লিক করে .rar যুক্ত করুন। এরপর ছবির উপর মাউস রেখে right button ক্লিক করুন। extract here এ ক্লিক করুন। আপাতদৃষ্টিতে কিছুটা কঠিন মনে হলেও পুরো ব্যাপারটাই খুব সহজেই করে দেখতে পারেন । খালি চোখে শুধুমাত্র ছবি দেখে কেউ বুঝতেই পারবে না এর ভেতর আদৌ কোন ফাইল লুকিয়ে আছে কিনা ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...