শনিবার, ২১ মার্চ ২০২৬
42 এবার নিয়ে টানা পাঁচবারের মতো সিআইপি (কমার্শিয়ালি ইমপরট্যান্ট পারসন) নির্বাচিত হয়েছেন নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। এর আগে শিল্পক্ষেত্রে অবদানের জন্য ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত টানা চারবার বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় তাঁকে সিআইপি নির্বাচিত করে। এবার বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে সিআইপি নির্বাচিত করেছে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে সিআইপি ট্রফি গ্রহণ করেছেন অনন্ত জলিল। অনন্ত জলিল পেশায় ব্যবসায়ী। ২০০৮ সালে তিনি চলচ্চিত্রে নাম লেখান। টানা পাঁচবার সিআইপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘২০০৩ সাল থেকে মিডিয়াতে কাজ শুরু করার আগ পর্যন্ত আমি সূর্যের আলোর দেখা পেতাম না। দিন-রাত ফ্যাক্টরির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। খুব সকালে বাসা থেকে বের হতাম এবং গভীর রাতে বাসায় ফিরতাম। আমার ফ্যাক্টরির কর্মচারীরা এ ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছে। আমাদের সবার মিলিত পরিশ্রমের কারণেই আমার ফ্যাক্টরি আজকে অনেক ভালো একটা অবস্থানে আছে। এই সিআইপি মর্যাদা শুধু আমার নয়, ফ্যাক্টরির সকলের।’

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...