শাহজাদপুর সংবাদ বিনোদন ডেক্সঃ চিত্রনায়ক রুবেলকে দর্শকরা মার্শাল আর্ট হিরো হিসেবেই চেনেন। তবে এবার নতুন রূপে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ৩ আগস্ট থেকে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ নামে নতুন একটি ছবির কাজ শুরু হয়েছে। এতে রুবেলকে একজন ডিবি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।
এ ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহি। আরো আছেন কাজী হায়াত, মিশা সওদাগর, রেবেকা পারভীন, শিমুল খান প্রমূখ। বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় এর শুটিং চলছে।
এ ছবিতে অভিনয় নিয়ে রুবেল বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মুরাদ। ইতিবাচক চরিত্রে অভিনয় করেছি। একজন অপহরণকারীকে খুঁজে বের করে তার শাস্তির জন্য মরিয়া হয়ে ওঠি।’
ম্যাপল ফিল্মস প্রযোজিত এ ছবিটির বেশিরভাগ গানের শুটিং হবে থাইল্যান্ডে। গানগুলো লিখেছেন কবির বকুল ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এরইমধ্যে দিনাত জাহান মুন্নী, কনা, তাসিফ ও রুপম কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন।
শুভর সঙ্গে এটি মাহির দ্বিতীয় ছবি। এ জুটিকে প্রথম দেখা গেছে ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবিতে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

