ধর্ষণ প্রতিরোধে সক্ষম এক ইলেকট্রিক ব্রা বা বক্ষবন্ধনী তৈরি করেছেন একদল ভারতীয় প্রকৌশলী৷ এই অন্তর্বাস ধর্ষককে দেহ পুড়িয়ে দিতে সক্ষম৷ তবে কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি৷
এক মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ এবং হত্যার খবর গোটা ভারতবাসীকে নাড়িয়ে দিয়েছিল৷ ২০১২ সালের ডিসেম্বরের সেই ঘটনার পর ধর্ষণ বিষয়ক আইনেও পরিবর্তন আনতে বাধ্য হন ভারতের আইনপ্রণেতারা৷ ধর্ষণের সেই ঘটনা মনীষা মোহনকেও নাড়িয়ে দিয়েছিল৷ তিনি তখন অপ্রচলিত এক ধর্ষক প্রতিরোধক পদ্ধতি তৈরির কথা চিন্তা করেন৷ এ জন্য বেছে নেন ব্রা বা বক্ষবন্ধনীকে৷
২২ বছর বয়সি এই শিক্ষার্থী আরো দুই সহপাঠীকে সঙ্গে নিয়ে একাধিক সমীক্ষা পরিচালনা করেন৷ এরপর তারা ইলেকট্রিক ব্রা তৈরি করেন যা ধর্ষককে আঘাতে সক্ষম৷ মূল ধারণাটা হচ্ছে, মেয়েদের স্তনের উপর একটি নির্দিষ্ট মাত্রার চাপ তৈরি হলে ৩,৮০০ কিলো-ভোল্ট সমপরিমাণ বৈদ্যুতিক শক সৃষ্টি হবে৷ এতে আক্রমণকারী মারাত্মকভাবে আহত হবে৷ একইসঙ্গে একটি জিপিএস সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এই ঘটনা পুলিশকে জানিয়ে দেবে৷
ইলেকট্রিক ব্রা-য় ব্যবহৃত এই প্রযুক্তি কঠিন কিছু নয়৷ আর কাউকে সাধারণভাবে জড়িয়ে ধরলে যে চাপ সৃষ্টি হয়, তাতে পদ্ধতিটি সক্রিয় হবে না৷ বরং স্তনে শক্তভাবে চাপ দিলে কিংবা চিমটি কাটলে সেটি সক্রিয় হবে৷ আর এই পদ্ধতি সক্রিয় করার একটি বোতাম রয়েছে৷ ফলে পরিধানকারী নারী নিজের প্রয়োজনমতো সেটি চালু বা বন্ধ করতে পারবেন৷
নিরাপদ এবং আরামদায়ক
পরীক্ষামূলকভাবে যারা এই ব্রা পরেছেন, তারা মনে করছেন এটি নিরাপদ এবং আরামদায়ক৷ নয়াদিল্লির কলেজ শিক্ষার্থী রেবতী এই বিষয়ে বলেন, আমি মনে করি মেয়েরা কিংবা নারীদের জন্য এই ব্রা অত্যন্ত সহায়ক হবে৷ কেননা এটি পরে তারা রাতের বেলায়ও আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তায় বের হতে পারবে৷
মনীষাও মনে করেন, এই ব্রা আরামদায়ক হবে৷ আর মেয়েদের এ ক্ষেত্রে কোন ক্ষতি হবার আশঙ্কা নেই বলেই দাবি করেন তিনি৷ কেননা বক্ষবন্ধনীতে এমনভাবে ইলেকট্রনিক উপকরণ রাখা আছে যাতে সেটি পরিধানকারীর দেহে কোনোভাবে বিদ্যুৎ পৌঁছাতে না পারে৷ এজন্য পানি রোধক একটি লেয়ার বা স্তরও ব্যবহার করা হয়েছে৷
মনীষার এই উদ্ভাবনের স্বীকৃতিও মিলেছে৷ ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় আয়োজিত ‘ইনোভেশন স্কলারদের’ নিয়ে ২০ দিনব্যাপী প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ পান তিনি৷ এই প্রোগ্রামে উদ্ভাবকরা তাদের নিত্য নতুন বিভিন্ন আবিষ্কার প্রদর্শনের সুযোগ পান৷
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
