মোঃ মামুন বিশ্বাস, শাহজাদপুর প্রতিনিধিঃ দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু তাঁতশিল্পসমৃদ্ধ সিরাজগঞ্জের তাঁতীদের তৈরি শাড়ি দেশের গন্ডি পেরিয়ে ইন্ডিয়া সহ পাকিস্তান, নেপাল, মালেশিয়া, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, কানাডা ও জাপানে যাচ্ছে।
দিন দিন এই বাজার আরো সম্প্রসারিত হচ্ছে । রাত-দিন তাঁতের খট খট শব্দে মুখর তাঁতপল্লী গুলো।সিরাজগঞ্জের তাঁতের শাড়ী ও গামছা বিদেশ রফতানি বেড়ে যাওয়া গড়ে উঠছে নতুন নতুন কারখানা । তৈরি হচ্ছে ছোট মাঝারি ও বড় সাইজের নানা আকর্ষণীয় এবং বাহারী রঙের রকমারি শাড়ি ও গামছা । স্বাধীনতা উত্তরকালে সিরাজগঞ্জ কেবল তাঁতের শাড়ি কাপড়ের জন্য বিখ্যাত ছিল। সে সময় শাড়ি কাপড় তৈরির উদ্দেশ্যই মূলত তাঁত শিল্প গড়ে উঠেছিল। পরবর্তীতে তাঁত শিল্প শুধু শাড়ি কাপড় তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বাহারি রং, রকমারি ডিজাইন এবং গুণগতমানে উন্নত হওয়ায় ক্রমেই সিরাজগঞ্জ তৈরি তাঁতের কাপড় সারা দেশে সুনাম অর্জন করে। অল্প কয়েক বছরের মধ্যেই এই শাড়ি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্থান করে নেয়। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সিরাজগঞ্জের তৈরি কাপড়ের চাহিদা বাড়তে থাকে। বর্তমানে শাহজাদপুর, উল্লাপাড়া, এনায়েতপুর, বেলকুচি তৈরি হচ্ছে শাড়ি।
মসলিন সুতার সাথে জুট সুতা, গ্যাস সুতা, সিল্ক কটন সুতা মিশ্রিত করে বিভিন্ন শাড়ি তৈরি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ডিজাইন, রঙের গুণগত মান বৃদ্ধি পাওয়ার কারণে এ কাপড়ের চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে।এছাড়া সুতির জামদানি, প্রিন্ট, ব্লক বাটিক, বুটিকসহ বিভিন্ন ডিজাইনের শাড়ি ভারত নেপাল ব্যাপকহারে রপ্তানি হচ্ছে।
এই অঞ্চলের তাঁতপণ্য রপ্তানি নিয়মিত করা গেলে তাঁতশিল্পের জন্য নতুন দ্বার উন্মোচিত এবং নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।তাঁতিরা ফের স্বাবলম্বী হয়ে উঠবে। খুকনী গ্রামের কয়েক জন তাঁত মালিক জানান, তাদের তৈরী সব কাপড় ইন্ডিয়া থেকে মহাজনরা এসে নিয়ে যায় । এখন তারা পরিবার পরিজন নিয়ে সচ্ছল জীবনযাপন করছেন। তার এখন তাদের সবার তাঁতেই উন্নতমানের তাঁতবস্ত্র শাড়ি তৈরি হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
অর্থ-বাণিজ্য
প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর
সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...
