মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মিঠুন বসাক : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদে (গত ১৫ ডিসেম্বর) ২০১৮-২০১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বিবিজি ও পিবিজি বরাদ্দ কৃত ৯৬ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে নলকুপ বিতরন করা হয় করা। বিতরণ কৃত নলকুপ ভাগ্যে জোটেনি অসহায় দরিদ্রদের, মিলেছে বিত্তশালী পরিবারদের। তথ্য অনুসন্ধ্যানে ৮নং ওয়ার্ডের ফরিদপাঙ্গাসী গ্রামে গিয়ে দেখা যায় এই চিত্র। নলকুপ এর দোকান দেয়ার মত সামর্থ্য আছে এমন পরিবার পেয়েছে দুস্থ গরিবদের নলকুপ। সরজমিনে গিয়ে দেখা যায় ফরিদপাঙ্গাশী কারিগর পাড়ার আঃ রহমান এর পুত্র মোঃ ফরহাদ পেয়েছেন একটি নলকুপ। তাহার তিন ভাই প্রবাসী তিনিও ব্যবসা করেন এবং এখনো তারা একান্নবর্তী পরিবার। মোঃ ফরহাদ এর সাথে কথা হলে তিনিও স্বীকার করেন যে তিনি একটা নলকুপ নিয়েছেন। তাকে নাকি স্থানীয় মেম্বার দিয়েছেন। নলকুপ গুলোতো দুস্থদের জন্য বরাদ্দ ছিল আপনি কেন নিলেন এমন প্রশ্নের জবাবে তিনি কিছু না বলে উল্টো বলতে থাকে কতজনই নেয় আমি নিলেই দোষ। ফরিদপাঙ্গাশীর কারিগর পাড়ার আরও একজন মোবারকের পুত্র মোঃ ইব্রাহিম তিনি বস্ত্র ব্যবসার সাথে জরিত। খোজ নিয়ে জানা যায় তিনি বিত্তশালীদের মত জীবন যাপন করেন কিন্ত তিনিও পেয়েছেন দুস্থদের জন্য বরাদ্দকৃত একটি নলকুপ। একই প্রশ্ন থাকে করা হলে তিনি জানান আমাদের বড় পরিবারতো একটি নলকুপে হয় না তাই মেম্বার দিলো তাই নিয়েছি। এটাতো দুস্থদের জন্য বরাদ্দ ছিল এমন প্রশ্নের জবাবে তিনি কোন কোন উত্তর দেন না। কথা হয় জালিম প্রাং এর পুত্র মোঃ সুলতান এর সাথে তিনিও পেয়েছেন দ্স্থুদের জন্য বরাদ্দকৃত নলকুপ। তাহার গোয়াল ভর্তি গরু থেকেও তিনি দুস্থদের কাতারে। তার সাথে কথা হলে তিনি বলেন তাকেও স্থানীয় মেম্বার দিয়েছেন তাই তিনি নিয়েছেন। এ বিষয়ে মুঠোফনে স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল করিম কথা হলে তিনি বলেন আমি কিছু জানিনা চেয়ারম্যান সব জানে। আপনার ওয়ার্ডের গুলোও কি চেয়ারম্যান দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দিয়েছি। বিত্তশালীরা কিভাবে পেলো এমন কথার উত্তরে তিনি বলেন আমি কিছু বলতে পারবো না। এ বিষয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাচ্চু) বলেন আমি আমার এলাকারই অনেক মানুষকেই ঠিকমত চিনি না আমি তার ওয়ার্ডের মানুষকে কিভাবে চিনবো। এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না। আপনার সাথে পরে কথা বলবো। এ বিষয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনছার আলী বলেন, দুস্থদের মাঝে যে নলকুপ বিতরণ হওয়ার কথা সেই নলকুপগুলো তিনটি বিত্তশালী পরিবারকে দেওয়া হয়েছে সেটা জেনে আমি খুবই মর্মাহত হয়েছি। যে দেশকে আমরা দীর্ঘ নয়মাস যুদ্ধ করে স্বাধীন করেছি সেই দেশের জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেখানে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন সেখানে এ ধরনের দুর্নীতি মেনে নেওয়া যায় না। আমি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবো ও তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি