বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দুবাই সরকার কেবল ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করেছিল। জানা গেছে, ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি, জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। আর এ কর্মসূচিটি দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে। আসছে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবু ধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে। দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসকে অবহিত করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এমিরেটস এয়ারলাইনসও বেশ কিছু কর্মসূচি নিয়েছে। দিনটিতে বাংলাদেশি কেবিন ক্রুরা স্থানীয় ভাষায় একটি অভিনন্দনবার্তা শোনাবেন। উড়োজাহাজে যাত্রীদের উদ্দেশে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কথা ঘোষণা করা হবে। এছাড়া চেক ইন কাউন্টারে গ্রাহকদের মিষ্টি বিতরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...