শাহজাদপুর সংবাদ ডটকম, লন্ডন সংবাদাতা: বাথটবে বিকিনি-মডেলদের সঙ্গে সময় কাটানোর বিজ্ঞাপনী ভিডিও প্রকাশের পর এ বার লন্ডনের নাইট ক্লাবে মধ্যমণি তিনি৷ কোনও বিজ্ঞাপনের শুটিং নয়৷ নিছক ছুটির মেজাজে দুই বান্ধবীর সঙ্গে রাতভর কাটালেন উসেইন বোল্ট৷ কমনওয়েলথ গেমসে রিলেরেসে দেশের হয়ে সোনা জয়ের পর এমনই খোলামেলা মেজাজে পাওয়া গেল বিদ্যুত্ বোল্টকে৷ ভোর রাতে সমর্থকদের আব্দার মেটাতে নাইট ক্লাবের সামনের রাস্তায় সেই বিখ্যাত পোজ দিতেও দেখা গেল তাঁকে৷ ভোর তিনটে নাগাদ দুই বান্ধবীর সঙ্গে লন্ডনের ডোভার স্ট্রিটে মাহিকি নাইট ক্লাব ছাড়তে দেখা যায় জামাইকান এক্সপ্রেসকে৷ সাদা গেঞ্জি, সাদা প্যান্টের সঙ্গে সাদা জুতো৷ দুই বান্ধবীকে নিয়ে বোল্ট এর পর যান চেলসির র্যাফেলস নাইট ক্লাবে৷ সেখানে ভোর পাঁচটা পর্যন্ত ছিলেন৷ সেই নাইট ক্লাবে অনেকেই বোল্টকে দেখে এগিয়ে আসেন৷ তাঁদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়৷ অটোগ্রাফও বিলিয়েছেন অক্লান্ত ভাবে৷ সকাল আটটা নাগাদ এর পর তিনি যান দক্ষিণ পশ্চিম লন্ডনের ক্লাপহ্যামে৷ এক দাঁতের চিকিত্সকের চেম্বারে গিয়েছিলেন তিনি৷ ঘটনাচক্রে সেখানে আমেরিকার একটি কাগজের সাংবাদিকের সঙ্গে দেখা হয় বোল্টের৷ একটি সেলফি তোলেন৷ ওই সাংবাদিক বলেছেন, 'বেশ খোশ মেজাজেই ছিলেন বোল্ট৷ প্রচুর মজাও করেন৷'
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
