সোমবার, ২০ এপ্রিল ২০২৬
লাদাখ সীমান্তের প্যাংগং লেকের কাছে গ্রিন টপ নামে একটি পাহাড় চূড়া রয়েছে। সেই চূড়া থেকে সেনা সরাতে কোনোভাবেই রাজি নয় চীন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনা কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, কৌশলগতভাবে ওই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় ভারতীয় সেনার প্রায় সমস্ত গতিবিধির উপরেই নজর রাখতে পারছে চীনারা। আর সেই কারণেই ওই এলাকাটির দখলদারি ছাড়তে নারাজ তারা। সোমবারই চীনের দিকে মলডোতে ভারত এবং চীনা সেনাবাহিনীর মধ্য কমান্ডার স্তরে পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে। কিন্তু বৈঠকে হাজির চীনা প্রতিনিধিরা গ্রিন টপ থেকে বাহিনী সরানো নিয়ে প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। প্যাংগং লেকের উত্তর দিকে প্রায় ৫০০০ মিটার উচ্চতায় ঝোপ ঝাড়ে ঘেরা একটি পাহাড় চূড়া দখল করে রেখেছে চীনা বাহিনী৷ পূর্ব লাদাখে এখনও যেকটি জায়গার দখলদারি নিয়ে চীন এবং ভারতীয় সেনার মধ্যে মতবিরোধ রয়েছে, তার মধ্যে অন্যতম এই গ্রিন টপ। গ্রিন টপ থেকে সহজেই প্যাংগং লেকের কাছে ধন সিং পোস্টের উপরে নজরদারি চালাতে পারছে চীনা সেনা এমনটাই অভিযোগ ভারতীয় সেনাকর্মকর্তাদের৷ সেখান থেকেই প্যাংগং লেকের আশেপাশে মোতায়েন বাহিনীর জন্য ভারতীয় সেনার লজিস্টিক হাব রয়েছে৷ ফলে গ্রিন টপ দখল করে রাখলে ভারতীয় সেনার গতিবিধির উপরে নজরদারি চালানো সহজ হবে৷ বৈঠকে চীনের সেনা কর্মকর্তারা যুক্তি দেন, ভারত ওই অঞ্চলে পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা ভঙ্গ করেছে৷ তাই তাদের গ্রিন টপ দখল করে রাখাও যুক্তিযুক্ত৷ যদিও চীনের এই যুক্তি মানতে নারাজ ভারত৷ নয়াদিল্লির দাবি, পরিকাঠামো উন্নয়নে যে কাজই করা হচ্ছে, তা নিজেদের ভূখণ্ডেই করছে তারা৷ সূত্রঃ- নিউজ ১৮

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সাবেক অধিনায়ক আকরাম খান হাসপাতালে

খেলাধুলা

সাবেক অধিনায়ক আকরাম খান হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চ...