রবিবার, ২৯ মার্চ ২০২৬
গতকাল (১৮ মে) রাতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের লাইভে আসেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুই দলের অধিনায়কের এই লাইভ নিয়ে আগে থেকেই আগ্রহ ছিলো দুই দেশের মানুষের মাঝে। তামিম ইকবাল দেশের অন্যতম সেরা তারকা, অন্যদিকে বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বর্তমানে। তবে কোহলির সময়ের অভাবে লাইভ খুব বেশি বড় না হলেও অনেক কিছু জানা যায় তাদের এই লাইভ থেকে। দুই তারকার এই লাইভ নজর এড়ায়নি আইসিসির। লাইভে কোহলির বক্তব্য নিয়ে টুইট করে খোদ আইসিসি।
নিজের সফলতার রহস্যও জানান কোহলি তামিমকে। যেখানে নিজের প্রতি নিজের বিশ্বাসই তাকে সফল করেছে বলে জানান, ‘প্রতিটি মানুষেরই সন্দেহ, দূর্বলতা ও নেতিবাচক কিছু থাকে। যখন আপনি অনুশীলনে ব্যাটিং করবেন এবং সবকিছু ঠিকঠাক হচ্ছেনা, তখন মনে হবে ছন্দ হারিয়েছেন। নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ তৈরি হবে।’ ‘কিন্তু আমি মনে করি যতক্ষণ পর্যন্ত মনে হবে আপনি ঠিকঠাক করছেন না, ততক্ষণ চেষ্টা চালিয়ে যান। মাথায় আসা সন্দেহটা দূর হবে। এবং মনে হবে আপনার ধারণা ভুল ছিল। আমি যদি বিশ্বাস করি আমি যোগ্য, তবে যোগ্যই।’– সাথে যোগ করেন তিনি। লাইভের শেষের দিকে তামিমের পরামর্শে বাংলাদেশের জনগনকে ঈদের শুভেচ্ছা জানান কোহলি। কোহলি বলেন, ‘অবশ্যই, আমি সবাইকে সুন্দর একটি ঈদের প্রত্যাশা করে শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক।’ টুইটারে দুই দেশের ভক্তদের প্রশংসা পেয়েছে এই লাইভ। দেখে নিন কিছু উল্লেখযোগ্য টুইট।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

আন্তর্জাতিক

বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

খেলাধুলা

মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে সব ধরনের খেলাধুলা বন্ধ। তবে বসে নেই খেলোয়াড়রা। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ভক্তদের সঙ্গে আড্ড...

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

খেলাধুলা

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়...

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত

মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...