রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার ভোরে ড্রাইভারকে শ্বাস রোধে হত্যা করে শাহজাদপুর উপজেলার বিন্নাদায়ের গ্রামের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে লাশ ফেলে দিয়ে দূর্বৃত্তরা পণ্য সহ ট্রাক ছিনতাই করে পালিয়েছে। নিহত ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর হোসেনের (৪৫) লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাক হেলপার ও নিহত ড্রাইভারের ছেলে হাসান আলী (১৬) কে সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে এসেছে। এ ব্যাপারে হেলপার হাসান আলী বাদি হয়ে অজ্ঞাত ৪ দূর্বৃত্তকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও হাসান জানায়, চট্টগ্রামের সিটিগেট এলাকার ইউনিলিভারের ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ মেট্রিক টন হুইল পাউডার ও অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে ট্রাকটি (বগুড়া-ট-১১০৭৯৬) বগুড়ায় যাওয়ার পথে গাজীপুরের চাঁন্দরা থেকে শ্রমিক বেশে ৪ যাত্রী ৪০০ টাকা ভাড়া মিটিয়ে বগুড়া যাওয়ার কথা বলে ট্রাকে ওঠে। ট্রাকটি যমুনা সেতু পাড় হয়ে নলকা নামক স্থানে এসে পৌছালে ঐ ৪ জন যাত্রী বেশি দূর্বৃত্ত অকস্মাৎ ড্রাইভার ও হেলপারের মুখে কষ্টেপ লাগিয়ে হাত পা গামছা দিয়ে বেধে ট্রাক নিজেদের নিয়ন্ত্রনে নেয়। এর পর ট্রাকটি নিজেরই চালিয়ে হাটিকুমরুল মোড় পাড় হয়ে এসে গলায় গামছা পেচিয়ে শ্বাস রোধে ড্রাইভার জাহাঙ্গীর হোসেন কে হত্যা করে এবং হেলপার হাসান কে মৃত ভেবে শাহজাদপুরের বিন্নাদায়োর নামক স্থানে বগুড়া-নগরবাড়ী মহসড়কের পাশে ফেলে দিয়ে দূর্বৃত্তরা পন্য সহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। মহাসড়কে টহলরত শাহজাদপুর থানা পুলিশ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করে এবং চিকিৎসার পর হেলপার হাসানের জ্ঞান ফিরে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নিহত স্বজনেরা শাহজাদপুর থানায় ছুটে আসে। এসময় তাদের কান্না ও আহাজারিতে থানা চত্বরে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন দূর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...