দারুন ব্যাটিং করছিলেন মমিনুল হক। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে গড়ে তুলেছিলেন আশা-জাগানো এক মজবুত জুটি। নিজেও পেরিয়েছিলেন পঞ্চাশের কোটা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির আগে দ্রুত একটা রান নিতে গিয়ে পড়লেন রান-আউটের খাড়ায়। হতাশজনক বিষয় হলো, মমিনুল রান-আউট হয়েছেন তুচ্ছ-তাচ্ছিল্যের জন্য।
হ্যাঁ, কথা হচ্ছিলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমানের সেরা ব্যাটসম্যান কে নিয়ে।
কী, ভ্যাবাচ্যাকা খাচ্ছেন তো? বর্তমানের সেরা ব্যাটসম্যানের নাম মুমিনুল হক। বিস্ময়টা কী আপনার বেড়ে গেল? সংক্ষিপ্ত ১০ টেস্টের ক্যারিয়ারের সাকিব-তামিমদের থেকে বেশ সামনে ওই ‘ছোট্ট’ মমিনুলই। সাদা পোশাকের ক্রিকেটে তিনটি শতকের সাথে সাথে, ছয়টি অর্ধ শতকও আছে তার। ব্যাটিং গড় ৬২.৬৪।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে ভালোই খেলছিলেন মমিনুল। কিন্তু তার সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু ঘটেছে। সেটা অবশ্য একটা দুর্ভাগ্যের মাধ্যমে। কারণ এদিন তিনি যে প্রতিপক্ষের নির্বিষ থ্রোয়িংয়ে রান আউটের শিকার হয়েছেন। আর সেই রান আউটটাও আবার কেমন দৃষ্টিকটু। রানিং বিটুইন দ্য উইকেটের সময় অপর প্রান্তে পৌঁছেও হাস্যকর ভাবে আউট হয়েছেন তিনি। কারণ প্রান্তবদলের সীমানা রেখায় তিনি যে ব্যাটই ছোঁয়াননি।
এদিন ১৪৬ মিনিট ক্রিজে থেকে ১১২ বল মোকাবেলা করে পাঁচটি চারের সাহায্যে ৫৩ রান করেন মুমিনুল। ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০.৩ ওভারে সিকান্দার রাজার থ্রোতে সাজঘরে ফেরেন ২৭ বছর বয়সী বাহাতি ব্যাটসম্যান। দলীয় রান তখন ৯২।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
