রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার চালকবিহীন গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ওই দুর্ঘটনার সময় গাড়িতে আগুন ধরে গিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। হ্যারিস কাউন্টি প্রিসিন্ট ৪ কনস্টেবল মার্ক হারম্যান বলছিলেন যে, ঘটনাস্থল থেকে শারীরিক প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষাৎকার নিয়েছেন কর্মকর্তারা। বিশ্বাস করা হচ্ছে যে, দুর্ঘটনার সময় কেউ গাড়ি চালাচ্ছিলেন না। তিনি জানান, ২০১৯ সালের মডেল এস এর গাড়িটি রাত ১১:২৫ এ একটি বক্ররেখার উপর দিয়ে “উচ্চ গতিতে” চলছিল। এসময় রাস্তার পাশে একটি গাছে আঘাত করে। হুস্টনের প্রায় ৩০ মাইল উত্তরে উডল্যান্ডসের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হারম্যান বলেন, নিহতদের একজনের বয়স ৫৯ এবং একজনের ৬৯। তাদের একজন সামনের সিটে ছিলেন এবং একজন পেছনের সিটে ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার কয়েক মিনিট আগে তাদের স্ত্রীরা টেসলার গাড়ি নিয়ে বের হন। রওনা হওয়ার আগে তারা গাড়ির অটোপাইলট ফিচার নিয়ে আলোচনা করছিলেন। জাতীয় মহাসড়ক ট্র্যাফিক সুরক্ষা প্রশাসন গত মাসে বলেছিল যে, তারা টেসলার সঙ্গে জড়িত দুই ডজন দুর্ঘটনার তদন্ত করছে। এসব দুর্ঘটনার সময় সম্ভবত অটোপাইলট পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল। বিশ্লেষকরা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই ব্যাটারি সুরক্ষা ঝুঁকি তৈরি করতে পারে। দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি টেসলা।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...