শাহজাদপুর সংবাদ ডটকমঃ দীর্ঘ ১৬ বছর আগে প্রণীত টেলিযোগাযোগ নীতিমালাটি ভয়েসকল এবং এসএমএস সার্ভিসকে ঘিরে তৈরি ছিল। কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, তথ্য, বিনোদনসহ নানামুখী সেবা যুক্ত হয়েছে। তাছাড়া বর্তমানে দেশের ৫০ শতাংশ নাগরিক এখন মোবাইল ব্যবহার করে। তাই নীতিমালাকে ঢেলে সাজিয়ে আন্তর্জাতিক মানে নতুন টেলিযোগাযোগ নীতিমালার দাবি জানিয়েছেন এই খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
টেলিকম প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ এবং বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলোর প্রতিষ্ঠান অ্যামটব আয়োজিত কর্মশালায় এই দাবি জানানো হয়।
রোববার অনুষ্ঠিত এই কর্মশালায় জিএসএমএ এশিয়ার আঞ্চলিক প্রধান আইরিন ইং, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব হুসনুল মাহমুদ খান, বেসিস সভাপতি শামীম আহসান, গ্রামীণফোন প্রধান নির্বাহী বিবেক সুদ, বাংলালিংক প্রধান নির্বাহী জিয়াদ সাতারা, রবির প্রধান নির্বাহী সুপন বীরাসিংহে, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, এয়ারটেলের প্রধান পরিচালনা কর্মকর্তা রজনীশ কাউল প্রমুক উপস্থিত ছিলেন।
কর্মশালায় আইরিন ইং বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে টেলিযোগাযোগ খাতে ব্যাপক অবদান রাখছে। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো মোবাইল ফোনের কার্যকারিতার যথাযথ ব্যবহারে একটি অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আর এ কাঠামো তৈরি করতে গেলে আইন ও নীতিগত পরিবর্তনেন বিকল্প নেই।
এই পরামর্শ শুনে এ খাতের ওপর আরো নজর দেয়া হবে এমন আশ্বাস দেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, এ খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবই করবে সরকার।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/25.08.2014
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার
