সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনার কারণে কোন ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। আর এর মধ্যেই দলগুলোর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে একধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। টেস্টে শীর্ষ স্থান হারিয়েছে ভারত। শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লার দলের সংগ্রহ ২২৯ পয়েন্ট। সমান পয়েন্ট আছে ক্যারিবিয়ানদেরও। তবে দু’দলের শেষ সিরিজে এগিয়ে থাকায় ৮-এ টাইগাররা। এই ফরম্যাটে পাকিস্তানকে হটিয়ে আবারো শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দুই, ভারত আছে তিন নম্বরে। টেস্টেও শীর্ষ স্থান ফিরে পেয়েছে অজিরা। ৮ পয়েন্ট বেড়ে তাদের ঝুলিতে এখন ১১৬ পয়েন্ট। ১১৫ পয়েন্ট নিয়ে টেস্টের দুই এ উঠে এসেছে নিউজিল্যান্ড। ভারত নেমে গেছে তিন নম্বরে। এরপরই যথাক্রমে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ওয়ানডে র‌্যাংকিং আছে অপরিবর্তিত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...