বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
চলমান বন্যা পরিস্থিতিতে একশপ ও সিনেসিস আইটি পরিচালিত মাইক্রো মার্চেন্ট প্রকল্প ‘বাজারবন্ধু’ টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে। গত বুধবার (১৯ আগস্ট) এসব এলাকার বন্যাদুর্গতদের মধ্যে প্রকল্পটির পক্ষ থেকে খাদ্যদ্রব্য ও কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিতরণ করা হয়। একইদিনে এই দুই জেলায় বন্যাদুর্গতদের জন্য স্বাস্থসেবা ক্যাম্পও পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রমে বাজারবন্ধু’র সঙ্গে আরও জড়িত ছিল ব্লাডম্যান, মানবসেবা এবং কান্ডারী নামের আরও তিনটি সংস্থা। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকল্পটির প্রোগ্রাম অ্যাসিসট্যান্ট (ই-কমার্স) সিরাত হাসান আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে বাজারবন্ধু প্রকল্পের কর্মসূচি সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে। কোভিড-১৯ মহামারিতে বাজারবন্ধু মাইক্রো মার্চেন্টদের মাধ্যমে এই জেলাগুলোতে স্বাস্থ্য সুরক্ষা পণ্য সরবরাহ করছে। ইউএনসিডিএফ ও ইউরোপীয় ইউনিয়ন বাজারবন্ধু মাইক্রো মার্চেন্ট প্রকল্পে সার্বিক সহায়তা দিয়ে আসছে।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...