বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
500x350_1bb3543d0f28dbd1abce0e86fc8aa643_87963_1 ক্রীড়া ডেক্সঃ  খুব বড় না হলেও ২৪৮ রানের লক্ষ্যটাই পাহাড় সমান হয়ে দাঁড়াল বাংলাদেশের সামনে। গ্রানাডায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রাস্তা হারিয়ে ফেলে মুশফিকুর রহিমের দল। ২৪.৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয়ে ১৭৭ রানে হারলো বাংলাদেশ। ৭০ রানের লজ্জার সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারালো টাইগাররা। ওয়ানডে ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন ৫৮ রান করেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০১১ বিশ্বকাপে। অবশ্য ৫৮ রানের সর্বনিম্ন রানের আরেকটি রেকর্ড আছে ভারতের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের বিরাট ব্যবধানে পরাজয়ের তালিকায় এ ম্যাচের অবস্থান সাতে। তামিম ইকবাল বাদে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান বোলারদের সামনে। তামিম বাদে দুই অঙ্ক ছুঁতে পারলেন না কেউ। প্রথম ম্যাচে সফল এনামুল হক ফিরেন মাত্র ৭ করে। সেটা আবার দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এনামুলের আউটটি নিয়ে সংশয় ছিল। রিভিউ নিয়েও চূড়ান্ত রক্ষা হয়নি। আগের ম্যাচের মতো এই ম্যাচেও সুনীল নারাইন চেপে ধরলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। নারাইনের করা ১৬তম ওভারে পরপর দুই বলে ফিরে গেলেন মুশফিকুর রহিম (৬) ও মাহমুদউল্লাহ (০)। হ্যাটট্রিকটা অবশ্য করতে পারেননি নারাইন। ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরোতে পারলেন না মাহমুদউল্লাহ। তামিম আশার আলো ছিলেন অনেকক্ষণ। কিন্তু তিনি কেমার রোচের বলে ৩৭ রান করে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। আরেকবার বিরাট ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মুশফিকদের থামতে হলো মাত্র ৭০ রানেই।
source: pns

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...