মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে টমেটো বোঝাই পিকআপ ভ্যান থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব -১২ সদস্যরা। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

শনিবার (০৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা এম এম এইচ ইমরান।

আটকৃতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর চরার হাস এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানের চালক সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই উপজেলার আমবাগান এলাকার আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান বলেন, দিনাজপুর থেকে ফেনসিডিলের একটি চালান ঢাকায় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৮মে) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী টমেটো বোঝাই ওই পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ এর চালক ও সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...