সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাখার। বাংলাদেশি না হয়েও কাজ করছেন বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি ভিন্নরূপে প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের ব্র্যান্ডিংকে এগিয়ে নিয়ে যেতেই তিনি তৈরি করছেন সংসদ ভবনের লেগো। আন্তর্জাতিক পরিসরে সেই লেগো গৃহীত হতে হলে প্রয়োজন ভোটের। জুডিথা জানান, দেশের বিশিষ্ট স্থাপনার লেগো মডেল তৈরি করাকেই নিজের ব্র্যান্ডিং মিশন বানিয়ে ফেলেছেন তিনি। তিনি বলেন, ‘স্ট্যাচু অব লিবার্টি, আইফেল টাইফেল টাওয়ারের মতো বিশ্বের বড় বড় স্থাপত্যগুলোর লেগো মডেল আমরা সারাবিশ্বেই দেখতে পাই। একদিন আমার মাথায় এলো আধুনিক স্থাপত্যবিদ্যার একটি মাস্টারপিস তো বাংলাদেশেই রয়েছে। কেন আমরা আমাদের সংসদের ভবনের একটি লেগো মডেল তৈরি করবো না।’ জুডিথা বলেন, এই ভবনের বিষয়ে বাংলাদেশের মানুষের গভীর অনুভূতি রয়েছে। এই ভবনের জন্য সবার মধ্যে গর্ব রয়েছে। এটা সংসদ ভবনের চেয়েও বেশি কিছু। দেশের স্থিতিশীলতা, সম্মান ও মহত্বের প্রতীক এই ভবন। তাই তিনি সংসদের লেগো মডেল তৈরিতে নেমে পড়েন। ওয়ার্ল্ড লেগো ওয়েবসাইটে এই মডেল গৃহীত হতে হলে প্রয়োজন ছিল একটি পূর্ণাঙ্গ ডিজাইনের। জুডিথা ডিজাইন তৈরি করে জমা দিয়েছেন ওয়ার্ল্ড লেগো ওয়েবসাইটে। জাতীয় সংসদ ভবনের একটি পূর্ণাঙ্গ মডেলটি গৃহীত হতে লেগো ওয়েবসাইটে ১০ হাজার ভোট লাগবে। খুব শিগগিরই এই ভোট শেষ হবে। তাই জুডিথার ব্র্যান্ডিং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যে হলে ভোট দিন নিচের লিংকে ক্লিক করে। https://ideas.lego.com/projects/bf4be568-06c6-4608-83d0-b2d10ea4f3f3 যেভাবে ভোট দেবেন- এই লিংকের ওয়েবসাইটে প্রবেশ করে ডান সাইডে সাপোর্টে ক্লিক করুন। সাপোর্টে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন ও ফেসবুক আইডি ব্যবহার করে ভোট দেওয়ার অপশন আসবে। ফেসবুক আইডি ব্যবহার করলে অপেক্ষাকৃত সহজ হবে ভোট দেওয়া। কন্টিনিউ উইথ ফেসবুক অপশনের মাধ্যমে লগইন করে ভোট দিন জুডিথার প্রকল্পকে। আর মাত্র ৫১ দিন আছে ভোট দেওয়ার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।