স্বর্ণের সঙ্গে নগদ অর্থ যোগে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম হলে- যদি উভয় সম্পদ (স্বর্ণ ও টাকা) একত্র করার পর নিসাব পরিমাণ স্বর্ণ কিংবা রূপার যে কোনো একটার পরিমাণে গিয়ে দাঁড়ায় তবে ওই সম্পদের জাকাত দিতে হবে। উদাহরণ স্বরূপ উল্লেখ করা যায়-– ‘যদি কারো কাছে ৫ ভরি স্বর্ণ থাকে আর নগদ ১ লাখ ৫০ হাজার টাকা থাকে। তবে স্বর্ণের দামের সঙ্গে টাকা যোগ করে দেখা যে সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা হয় কিনা। ধরা যাক, যদি ভরি প্রতি ৬০ হাজার করে ৫ ভরি স্বর্ণের দাম হয়- ৩ লাখ ৬০ হাজার টাকা। আর নগদ দেড় লাখসহ মোট টাকা দাঁড়ায়- ৫ লাখ ১০ হাজার টাকা। তবে ওই ব্যক্তিকে শতকরা আড়াই শতাংশ হারে জাকাত দিতে হবে। কারণ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম হয় ৪ লাখ ৫০ হাজার টাকা।’
স্বর্ণের সঙ্গে নগদ অর্থ যোগে সাড়ে ৫২ তোলা রূপার দাম হলে- – আর যদি কারো স্বর্ণ ও নগদ টাকা মিলে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম না হয় তবে তাকে দেখতে হবে অন্তত সাড়ে ৫২ তোলা রূপার দাম হয় কিনা? হলে জাকাত দিতে হবে। আবার কারো যদি নিসাব পরিমাণ রূপার কম থাকে, সে রূপা ও নগদ টাকা মিলে অন্তত সাড়ে ৫২ তোলা রূপার দামও হয়, তবে তাকে জাকাত দিতে হবে।ধরা যাক, কারো কাছে ২ ভরি স্বর্ণ আছে আর নগদ ১০ হাজার টাকা আছে। স্বর্ণের দাম ভরি প্রতি ৬০ হাজারে ১ লাখ ২০ হাজার আর নগদ মিলে ১ লাখ ৩০ হাজার টাকা হয়। আর তা দিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ কিনতে না পারলে দেখতে হবে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায় কিনা? যদি তা দিয়ে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায়, তবে তাকে এ টাকার আড়াই ভাগ জাকাত দিতে হবে। তোলা প্রতি ৬০০ টাকা করে সাড়ে ৫২ তোলা রূপার দাম দাঁড়ায় ৩১ হাজার ৫০০ টাকা। আবার কারো কাছে যদি ৪০ তোলা রূপা থাকে আর নগদ ১০ হাজার টাকা থাকে তবে উভয়টি মিলে সাড়ে ৫২ তোলা রূপার সমমূল্য (৩১ হাজার ৫০০ টাকা) হয় তবে তাকেও জাকাত দিতে হবে।
নগদ টাকার ক্ষেত্রে হলে – কারো কাছে যদি শুধু টাকা থাকে। তবে তাকে দেখতে হবে সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ হয় কিনা? যদি (ভরি প্রতি ৬০ হাজার করে সাড়ে ৪ লাখ টাকার বেশি) হয় তবে তাকে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে।– কারো কাছে যদি শুধু ৫০ হাজার টাকাও থাকে। তবে দেখতে হবে তা দিয়ে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায় কিনা? যদি কেনা যায় তবে তাকেও শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে।
আবার কারো কাছে যদি নগদ অর্থ ছাড়া আলাদা আলাদা নিসাব পরিমাণ স্বর্ণ বা রূপা না থাকে তবে তাকেও জাকাত দিতে হবে না।উল্লেখ্য, দেশের এমন অনেক মানুষ আছে, যাদের কাছে স্বর্ণ বা রূপা নিসাব পরিমাণ নাই, কিন্তু স্বর্ণ কিংবা রূপার নিসাব পরিমাণ অর্থ রয়েছে তাদের জন্য জাকাত আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে জাকাত আদায়ের তাওফিক দান করুন। আমিন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
বিনোদন
করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এবং বিশিষ্ট টেলিভিশন ব্...
