বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির,শাহজাদপুর থেকে : ‘বিএনপি’র পক্ষ থেকে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্টদের বার বার তাগাদা দেয়া হচ্ছে। দেশের মানুষ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় এবং তারা নির্ধিদ্বায় তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এজন্য আওয়ামী লীগ সরকারকেই নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনসহ সব ধরণের উদ্যোগ নিতে হবে। দেশের জনগন কী চায় বা ভোটাধিকার প্রয়োগে তাদের আকাঙ্খা কী?- তা গণমাধ্যমে তুলে ধরুন। কারণ, আপনাদের লেখনির মাধ্যমেই বর্তমান সরকারসহ দেশ-বিদেশের বিভিন্ন মহল আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে ও দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারবেন।’ পবিত্র মাহে রমজানের প্রথম দিনে পৌরসদরের দরগাহপাড়াস্থ নিজ বাসভবনে শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে ইফতারপূর্বক এক মতবিনিময় সভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সারোয়ার উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে ’৯১ সালে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত এ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের মধ্যে কোন সময়ে এলাকার বেশি উন্নয়ন ঘটেছে- তা সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। আপনাদের কাছে শাহজাদপুরের ওই সময়কালীন উন্নয়নমূলক চিত্র এবং বিএনপি’র শাষনামলে দেশে বিরাজিত উন্নয়নের ধারা সম্পর্কে লেখার উদাত্ত আহবান জানাচ্ছি।’ ওই মতবিনিময় সভায় শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, কবীর আজমল বিপুল, আবুল কাশেম, সাগর বসাক, হাসানুজ্জামান তুহিন, রিপোর্টার ইউনিটির সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক এআর সিদ্দীকী, লাইফ হাসান চৌধুরী, মুমীদুজ্জামান জাহান, আব্দুল কুদ্দুস, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক মামুন রানা, যুগ্ম-সম্পাদক শামছুর রহমান শিশির, সাংবাদিক ইউনিয়ন সভাপতি এমএ জাফর লিটন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...