বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
করোনা কালীন স্কুল বন্ধ থাকায় মোবাইলে পাবজি, ফ্রী ফায়ার সহ প্রভৃতি গেমে আশক্ত হয়ে পরে ৯ম শ্রেণীর ছাত্র মোঃ মোন্নাফ হোসেন। পরিবার যখন ছেলের উপর এই গেম খেলার আশক্তির খারাপ প্রভাব বুঝতে পারে ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সিরাজগঞ্জের শাহজাদপুরের অতিরিক্ত গেম খেলার কারণে মোবাইল কেড়ে নেওয়ায় মোন্নাফ হোসেন (১৬) নামের এক কিশোর শোয়ার ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোন্নাফ হোসেন উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের শাহীন রেজার ছেলে ও শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোঃ শাহীন মাহমুদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত মোন্নাফের স্বজনেরা জানান, মোন্নাফের পিতা শাহীন রেজা পাঁচ বছর প্রবাসে থেকে করোনার জন্য দেশে চলে আসে। মোন্নাফ খুবই মেধাবী ছাত্র ছিল। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সে সারাক্ষণ মোবাইলে গেম খেলতো। গেম খেলার আশক্তি যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন মোন্নাফের বাবা মা এর কুফল বুঝতে শুরু করে। এক সপ্তাহ পূর্বে শাহীন রেজা তার ছেলে মোন্নাফের কাছ থেকে মোবাইল নিয়ে নেয়। বুধবার ১০ মার্চ মোন্নাফ আবারও কাউকে না জানিয়ে মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে। মোন্নাফের বাবা বিষয়টি জানতে পেরে মোবাইলটি কেড়ে নেয় এবং গালাগাল করে। রাতে পরিবারের সাথে মোন্নাফ খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে শুয়ে পরে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে মোন্নাফের মা ময়না খাতুন ছেলে মোন্নাফকে ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তার চিৎকারে বাড়ির মানুষজন এগিয়ে এসে জানালা (গ্রিল ছিলনা) দিয়ে ভেতরে ঢুকে ঘরের তীরের সাথে গামছা পেঁচানো ঝুলন্ত দেহ নামায়। ধারণা করা হচ্ছে মোন্নাফ অভিমানে রাতের কোন এক সময় ঘরের তীরের সাথে ও গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে সাব-ইন্সপেক্টর শাহীন মাহমুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

ওসমান হাদির মৃত্যুতে ড. এম এ মুহিতের শোক!

দিনের বিশেষ নিউজ

ওসমান হাদির মৃত্যুতে ড. এম এ মুহিতের শোক!

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে