বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলের নির্বাচনী গণসংযোগকালে ধানের শীষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় হবেই-হবে।

শনিবার সন্ধ্যার পর পর সিরাজগঞ্জ শহরে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সেনা মোতায়েনের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা-হামলা ও হুমকি অব্যাহত রয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। সুষ্ঠু নির্বাচন না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে নির্বাচনের পরে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজু, খ.ম. রকিবুল হাসান রতন, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মির্জা ফখরুল শহরের কাঠেরপুলে এবং এস. এস. রোডের জামান কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে চামড়াপট্টি মোড় পর্যন্ত পায়ে হেটে গণসংযোগ করেন।

ছাড়াও বিকেলে মির্জা ফখরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মেয়র প্রার্থী নুর সাঈদ সরকারের পক্ষে গাড়ি থেকেই উপস্থিত নেতাকর্মী জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে