মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
????????????? বেলকুচি প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল অবরোধের নামে গাড়ীতে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে জনগন থেকে এখন নিজেই বিছিন্ন হয়ে পড়েছে। খালেদা জিয়া ক্ষমতার লোভে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। তিনি আরোও বলেন, বর্তমানে খালেদা জিয়া আন্দোলনের নামে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু জনগণ তার কথা না গিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত শিবিরের অপকর্ম সাধারণ জনগণের ঘৃনায় পরিণত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন উপলক্ষে সোমবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে যখন সেনাবাহিনী প্রধান মাঠে নামে তখন ভাববেন ওই বাহিনীর পতন অনিবার্য। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দিয়ে ব্যর্থনেত্রী হয়ে এখন নিজেই মাঠে নেমেছে। অথচ তার নেতাকর্মীরা তার ডাকে সারা না দেয়ায় তিনি (খালেদা) আবোল-তাবোল কথাবার্তা বলছেন। বাংলার জনগনকে বলি তার কথায় বিভ্রান্ত হবেন না। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপজেলায় আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলম,শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, কামাল আহম্মেদ, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সকলের সম্মতিক্রমে আরমান আলী সভাপতি ও নাসিম মোল্লা সাধারন সম্পাদক নির্বাচিত হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।