মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে সোমবার ও মঙ্গলবার (২৭ ও ২৮ জুলাই) দিনব্যাপী কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, কৈজুরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পরা ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০কেজি করে বিশেষ বররাদ্দের চাল বিতরণ করা হয়েছে। সর্বমোট ৮২২৯ টি উপকার ভোগী পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এবং চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকাভূক্ত সকল উপকার ভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম মোকলেছুর রহমান ও উপ সহকারি প্রকৌশলি মোঃ কামরুজ্জামান। চাল বিতরণের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিতদেরসহ ইউনিয়নবাসীর প্রতি পবিত্র ঈদ-উল- আযাহার অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বলেন, চলমান করোনা পরিস্থিতিতে এবার ঈদ স্বাস্থ্য সচেতনতার সাথে পালন করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থবিধি মেনে সকল কার্যক্রম সম্পাদনের আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব মহব্বত হোসেন, ইউপি সদস্য আব্দুল লতিফ(চুনু) ও ইউপি সদস্যগণ প্রমুখ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...