মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ঈদুল ফিতর উপলক্ষে ডাক্তার ক্যাফে অব কিশোরগঞ্জ এর উদ্যোগে শতাধিক গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে উজানভাটি চাইনিজ হোটেলে ডাক্তারা গরীব দুঃস্থদের মাঝে সেমাই, দুধ, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য বিতরণ শেষে উপস্থিত ১৫০ জন ডাক্তার একসঙ্গে ইফতার করেন। উক্ত অনুষ্ঠানে ইফতারের পূর্বে দোয়া পড়ান ডাক্তার মাজারুল হক সজিব, এ সময় সবার উদ্দেশ্যে, ডাঃ নাবিল আহম্মেদ, ডাঃ ইমরান হাবিব, ডাঃ তানিম হক, ডাঃ আসমা আক্তার এ্যানি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠান আয়োজক কয়েকজন ডাক্তার জানান, গত ২০১২ সন থেকে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যায়নরত কিশোরগঞ্জ জেলার দেশের বিভিন্ন মেডিক্যালে অধ্যারনরত শিক্ষার্থীরা ফেইস বুকের মাধ্যমে একজন অন্যজনকে বন্ধুত্বের সৃষ্টি করে এ মেডিক্যাল ক্যাফ গঠন করেছেন। আর প্রতি ঈদের পূর্বে কলেজ বন্ধের ফাঁকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজ জেলায় এসে এসব সামাজিক কার্যক্রম চালায়। ক্যাফে প্রথম বছর ২৫ জন শিক্ষার্থী পরের বছর ৫০ জন এবং এখন এর সংখ্যায় দাড়িয়েছে ৪৮২জনে। তারা গত তিন বছর ধরে প্রতি ঈদে জন্মস্থান জেলা কিশোরগঞ্জে গরীব দুঃস্থদের মাঝে ঈদের খাদ্য বিতরণ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, রক্তপরীক্ষা করে আসছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...