ঠোঁট আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটি অঙ্গ। আর এই আকর্ষণীয় অঙ্গকে রাঙিয়ে তুলতে চায় না এমন কেউ নেই। হাল ফ্যাশনের যুগে আবারও চলে এসেছে বিভিন্ন রংয়ের গাড় লিপস্টিক। লাল, কমলা, ডার্ক রেড, ডার্ক পিঙ্ক ইত্যাদি রংয়ের লিপস্টিকে ঠোঁটকে আকর্ষণীয় করে তুলছেন এ যুগের নারীরা। তবে কমলার পাশাপাশি সবচেয়ে বেশি যে রঙটিকে নারীরা প্রাধান্য দিচ্ছেন তা হল লাল বা রেড রংটি। আসুন একটি ভিডিওর মাধ্যমে দেখে নিই কিভাবে সহজ উপায়ে আপনার ঠোঁটটিকে রাঙিয়ে তুলবেন রেড লিপস্টিক দিয়ে।
১. প্রথমে আপনার ঠোঁটটিকে ভালোভাবে পরিস্কার করে নিন।
২. এরপরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ঠোঁটকে নরম আর প্রাণবন্ত করে তোলে।
৩. আপারলিপ করা না থাকলে ঠোঁটের পাশে সাধারণত কালচে একটা ভাব হয়ে থাকে। যা দেখতে ভালো লাগে না। এরজন্য লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটের চারপাশে কনসিলার ব্যবহার করতে পারেন। এটি কালো দাগ দূর করবে।
৪. এরপরে ডাস্ট পাউডার বা নরমাল বা ফেসিয়াল পাউডার ঠোঁটের চারপাশে লাগান। বিশেষ করে মুখের যে সমস্ত জায়গায় আমাদের মুখ ঘামে সেখানে লাগান।
৫. এবারে লাল লিপ লাইনার দিয়ে ঠোঁটটি আঁকুন এবং পুরো ঠোঁটটিই ভরাট করে ফেলুন।
৬. লিপলাইনারটি ভালোভাবে লাগানো হলে রেড কালারের লিপস্টিকটি লাগিয়ে নিন। এটি এমনভাবে লাগান যে বাহিরের অংশে না লাগে।
৭. লিপস্টিক দিলে অনেকেরই দাঁতে লেগে যাওয়ার সমস্যাটি হয়। আর এই সমস্যাটি দূর করতে দুই ঠোঁটের মাঝামাঝিতে টিস্যু রেখে হালকাভাবে মুছে নিন।
৮. লিপস্টিককে আরেকটু গাড় করতে আরেকবার লিপস্টিক দিন এবং ব্রাশ দিয়ে হালকাভাবে টেনে নিন। ব্যস হয়ে গেল আকর্ষণীয় লাল ঠোঁটের একটি মেকআপ।
সম্পর্কিত সংবাদ
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...
জীবনজাপন
ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি
গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
পৌর নির্বাচন
‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো
সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...
ফুটবল
ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...
