সোমবার, ২৩ মার্চ ২০২৬
কার্জনেক্স’৯১ (ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৯১-১৯৯২ সেশনের কার্জন হল ও এনেক্স ভবনের সাবেক শিক্ষার্থীদের সংগঠন) এর উদ্যোগে গতকাল ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে শীতার্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রংপুর জেলার শ্যামপুর উপজেলাতে উক্ত মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর’২০ইং তারিখে কার্জনেক্স'৯১ সংগঠনটি জুম বাংলাদেশ এর সহযোগিতায় ঢাকার হাতিরঝিলে ‍জুম বাংলার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে। কার্জনেক্স'৯১ এর সদস্য ও অগ্রণী ব্যাংক রংপুর শাখার ম্যানেজার জনাব আহসান হাবিব বাদশাহ‘র  সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে বিতরণ সম্পন্ন হয়েছে। শ্যামপুর মহাবিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীগন কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন। কার্জনেক্স'৯১ সংগঠনটি প্রতিনিয়ত মানবিক সহায়তা করে যাচ্ছে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে কার্জনেক্স'৯১ সংগঠনটির সভাপতি রকীব আহমেদ আশা ব্যক্ত করেন । তিনি আরো জানান, আগামী ২৬ ডিসেম্বর তারিখে লালমনিরহাট সদরে শীতার্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হবে। কার্জনেক্স'৯১ বন্ধু ডঃ হাফিজুর রহমানএর সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে বিতরণ কাজ সম্পন্ন হবে বলে জানান। ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। কার্জনেক্স’৯১ সংগঠনটির মানবিক ফান্ডে আর্থিক সহায়তা করেছে তাদের সকলকে সভাপতি রকীব আহমেদ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...