বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
রোনান্দো স্পোর্টস ডেক্সঃ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্পেনের সুপার কাপের প্রথম লেগে চোট পেয়ে ক্রিস্তিয়ানো রোনালদো মাঠ ছাড়ায় সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। তবে সব শঙ্কা দূর করে ফিরতি লেগে পর্তুগালের এই তারকা মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আতলেতিকোর মাঠে শুক্রবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় হবে ফিরতি লেগের লড়াই। হ্যামস্ট্রিং চোটের কারণে গত মঙ্গলবারের প্রথম লেগে বিরতির পর আর মাঠে নামেননি রোনালদো। প্রিয় তারকা ফের বড় কোনো চোটে পড়লো কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় ভক্তরা। যদিও ম্যাচ শেষে রোনালদোর চোট গুরুতর কিছু নয় বলে জানিয়েছিলেন কোচ আনচেলত্তি। আর এবার রোনালদোকে পুরোপুরি সুস্থ ঘোষণা করে ইতালির কোচ আনচেলত্তি বলেন, “(সুপার কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে) সে খেলতে প্রস্তুত এবং ম্যাচের প্রথম একাদশেই সে খেলতে পারবে। দলের সবাই প্রস্তুত আছে।” তবে মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এই ম্যাচে খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিতও দেন তিনি। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে আতলেতিকোর সঙ্গে প্রথম লেগে ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল। প্রতিপক্ষের মাঠে গোল করায় শুক্রবার ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে আতলেতিকো। অন্যদিকে, শিরোপা জিততে হলে গোল করতেই হবে রিয়ালকে। কেননা ম্যাচটি গোলশূন্য ড্র হলে রিয়ালের মাঠে গোল করার সুবাদে চ্যাম্পিয়ন হবে আতলেতিকো। বার্নাবেউয়ে গোল করার ওই একই কারণে আতলেতিকোকে আগামী ম্যাচে এগিয়ে রাখছেন আনচেলত্তিও। তবে প্রথম লেগের মতো ফিরতি লেগের ম্যাচেও কঠিন লড়াই হবে মনে করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

শাহজাদপুর

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছে...