সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কাজীপুর প্রতিনিধি: আজ মঙ্গলবার কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ভেজাল ধান বীজ ও সবজী বীজ এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ অভিযান চলাকালিন সময়ের সংবাদ পেয়ে অন্যান্য ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। জানা গেছে বাজারে অবস্থিত আব্দুস সালামের মেসার্স মেহেদী ট্রেডার্স নির্দিষ্ট লেবেল ছাড়া ভেজাল ধান বীজ কৃষকদের মাঝে বিক্রী করছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার কল্যান প্রসাদ পাল ও পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রায় ২৫০ কেজি ভেজাল ধান বীজ জব্দ করে ও ১০ হাজার টাকা জরিমানা এবং উক্ত বাজারে মেসার্স জনপ্রিয় ট্রেডার্সের মজনু মিয়ার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি মেয়াদ উত্তির্ণ বিভিন্ন সবজী বীজ জব্দ করে তা আগুন লাগিয়ে ধংস করেন ও তার ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় প্রায় শতাধিক উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল ইসলাম বলেন এই সমস্ত ভেজাল বীজ ব্যাবসায়ীরা কৃষকদের কাছে বীজ বিক্রী করে কৃষকদের ঠকাচ্ছে। তিনি ভাল বীজ চেনার উপায় কৃষকদেরকে জানিয়ে দেন এবং তা ব্যাবহার করার জন্য কৃষকদের আহ্বান জানান। তিনি আরো জানান, এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...