বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
করোনাভাইরাসের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন জাপানি ইয়েন) আর্থিক সহযোগিতা দিচ্ছে জাপান। এ সংক্রান্ত একটি বিল জাপানের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুর ১টা ৫ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের কভিড-১৯ মহামারি পরিস্থিতি সম্পর্কে পরস্পরকে অবহিত করেন। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা এবং এর চিকিৎসায় সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধক সরঞ্জাম- পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি দেয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আলোচনায় দুদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে করণীয় বিষয়গুলো উঠে আসে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দুই নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সম্পর্কেও শিনজো আবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তরণে জাপান সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। শিনজো আবে মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে বাতিল হওয়া ‘২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক’ ২০২১ সালে জাপানে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...