শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা বেড়ে যাওয়ার আশঙ্কায় খুলনায় দোকানপাট ও শপিংমল পুনরায় বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করেন। শুক্রবার সকাল ৬টা থেকে এ নির্দেশ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা প্রশাসন থেকে গত ১০ মে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিংমল শর্ত সাপেক্ষে চালুর সিদ্ধান্ত দেওয়া হয়েছিলো। কিন্তু নির্দেশনাসমূহ অনুসরণ না করায় দোকানপাট ও শপিংমল পুনরায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনার জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ের দোকানপাট ও শপিংমলসমূহ বন্ধ রাখতে হবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা যেমন, ফার্মেসি সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজারের ক্ষেত্রে খুলনা জেলা প্রশাসন থেকে পূর্বের জারি করা নির্দেশনা বহাল থাকবে।

সকল জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা, ব্যবসা প্রতিষ্ঠানকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ আদেশ ভঙ্গকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ধর্ম

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।