শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি তিন মাস পর এটির নতুন পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এছাড়া ঈদ উৎসবে থাকে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। করোনার কারণে গেল ঈদুল ফিতরের আগে সব ধরনের ‍শুটিং বন্ধ ছিল। তাই বাইরে শুটিং করে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ করতে পারেননি অনুষ্ঠানটির রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত। তবে দর্শকদের নিরাশ করেননি। রাখেন বিকল্প আয়োজন। বিগত কয়েক বছরের ঈদে প্রচারিত ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করে সেটি ঈদুল ফিতরে প্রচার করেন হানিফ সংকেত। যেই মহামারির কারণে গত ঈদে ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং করতে পারেননি নির্মাতা, সেই করোনার ভয়াবহতা দেশে এখনো সমানভাবে বিরাজমান। তাই এবারও দর্শকদের অনুরোধে একটি সংকলিত ‘ইত্যাদি’ সাজানো হয়েছে। রোজার ঈদের মতো বিগত কয়েক বছরে প্রচারিত কয়েকটি ঈদ ‘ইত্যাদি’ সংকলন করে সাজানো হয়েছে এবারের পর্বটিও। সংকলিত ইত্যাদি হলেও এবারের কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ‘ইত্যাদি’ টিম। এবারের পর্বে থাকছে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্য শ্রদ্ধা। আরও রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির একটি বিশেষ পর্বসহ জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ, গান, নাট্যাংশের সমন্বয়ে অনেক মজার মজার পর্ব। ‘ইত্যাদি’র এবারের পর্বটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এদিন যেসকল দর্শক মিস করবেন, তাদের জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৮ আগস্ট, শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অপরাধ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

অপরাধ

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ওমর ফারুকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। জানা যায়,আ...

উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান

উল্লাপাড়া

উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান

ইমাম হাসান তানিমঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের ঘরব...

শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত

স্বাস্থ্য

শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...