শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রাণঘাতী করোনার কাছে হার মানলেন সাংবাদিক সুকান্ত সেন। আজ শনিবার (৫ নভেম্বর) ভোর ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুকান্ত সেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের সিরাজগঞ্জ সংবাদদাতা ও আরটিভির স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে প্রথমে সিরাজগঞ্জে চিকিৎসা নিচ্ছিলেন সুকান্ত সেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। নির্ভীক এই সাংবাদিক ছিলেন অন্যায়ে সঙ্গে আপসহীন। সুকান্ত সেন সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস ডায়গনষ্টিক ক্লিনিক লিঃ’র শাখা ব্যাবস্থাপক, সিরাজগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর নির্বাহী সদস্য, সিরাজগঞ্জ জেলার নাবিক নাট্যগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনে দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...