মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সারাদেশ যখন মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত তখন সকল বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বসেছে গ্রাম্যমেলা। বৃহস্পতিবার ভোর থেকেই তাড়াশ উপজেলার তালম গ্রামের মহসীন বাজারে বসতে থাকে মেলায় আগত বিভিন্ন ধরনের দোকান। বেলা ১১টা পর্যন্ত এই প্রতিবেদক অবহিত করার আগে এই বিষয়ে জানা ছিল না স্থানীয় প্রশাসনের। মেলা ঘুরে দেখা যায়, কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই বসেছে দোকানপাটগুলো। প্রতিটি দোকানের সামনে ক্রেতাদের ভীড়। নেই নূন্যতম সতর্কতা। বড়দের পাশাপাশি মেলায় ভীড় দেখা যায় শিশুদেরও।
প্রতিবছর এই দিনে রীতি অনুযায়ী এই মেলাটি বসে নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত বড়গ্রাম পাড়ায়। স্থানীয় লোকজনের বাঁধায় এবার সেখানে এই মেলার আয়োজনে ব্যাঘাত ঘটলে সেটি বসে পাশের তাড়াশ থানার তালম গ্রামে। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানকে অবহিত করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। এর আগে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, প্রতি বছরই তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে মেলা বসে। কিন্তু এবার করোনা দূর্যোগের কারণে উপজেলায় কোন মেলা বসার অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে নির্দেশনা অমান্য করে মেলা বসানো হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসউজ্জামান ও গ্রামের গণ্যমাণ্যদের অবহিত করা হলে তারাও মেলার আয়োজন কারা করেছে সে বিষয়ে জানেন না বলে জানান। তথ্যসূত্রঃ চ্যানেল আই অনলাইন  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা