শাহজাদপুর সংবাদ ডটকমঃ মজিলা ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত কম দামি স্মার্টফোন বাজারে এসেছে। ভারতে নতুন এ স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স নির্মাতা প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ওএস চালিত এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে এক হাজার ৯৯৯ রুপিতে। দ্য ইন্টেক্স ক্লাউড এফএক্সের এ স্মার্টফোন এশিয়ার মধ্যে সবচেয়ে কম দামি স্মার্টফোন। এক বিবৃতিতে মজিলা জানিয়েছে, এশিয়ায় কম দামে উন্নত সুবিধার স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে পৌঁছাতেই মজিলার এমন উদ্যোগ। মজিলার প্রেসিডেন্ট লিং গং জানান, ‘এশিয়া এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে আশা করছি, এ স্মার্টফোনটি জনপ্রিয়তা পাবে।’ এ ফোনে থাকছে ৪ গিগাবাইট জায়গা, ব্লুটুথ, ওয়াই-ফাই ও দুই সিম ব্যবহারের সুবিধা। ভারতের পাশাপাশি খুব শিগগির বাংলাদেশেও ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গেছে। ভারতে দ্বিতীয় প্রজন্মের টুজি সুবিধার ফোন এলেও বাংলাদেশে আসছে থ্রিজি সুবিধার স্মার্টফোন। সে ক্ষেত্রে বাংলাদেশে দামের কিছুটা তারতম্য হতে পারে। সম্পূর্ণ বাংলা ভাষায় ব্যবহারের সুবিধাসহ বিল্ট-ইন বাংলা কি-বোর্ডযুক্ত এ স্মার্টফোনের দামও কম হবে বলে জানা গেছে। -বিবিসি
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
