মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-কমিটিসমূহের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার ( শাহজাদপুর সার্কেল) ফাহ্মিদা হক শেলী, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম প্রমূখ। সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, ‘আসন্ন ২৫ বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুরের কাছারিবাড়িতে আয়োজিত তিন দিনব্যাপী আনুষ্ঠানমালা সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া, আইন শৃংখলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকিতে কাছারিবাড়ি চত্বরে সিসি ক্যামেরা স্থাপন করাসহ কঠোর নিরাপত্বা ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার কথাও তিনি বলেন।’ এদিকে, কবিগুরুর জন্মজয়ন্তী পালন উপলক্ষে ইতিমধ্যেই কবিগুরুর কাছারিবাড়ি সাজসজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী সোমবার থেকে কাছারিবাড়ি প্রাঙ্গণে কবিগুরুর ১৫৬ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক অন্যান্য সকল কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা