বিনোদন ডেক্সঃ সালমান শাহকে নিয়ে জানার আগ্রহর কমতি নেই মানুষের। এখনো তার সম্পর্কে জানতে চায় অনেকে। তাই সালমান শাহ’র এ টু জেড প্রকাশ করা হলো শাহজাদপুর সংবাদ ডটকম ফ্যানদের জন্য। হয়তো কাজে লাগতেও পারে…পুরো নাম: সি এম শাহরিয়ার চৌধুরী [ইমন]
জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১। সিলেট শহরের দাঁড়িয়াপাড়া মেঘনা-২১ নম্বর বাসায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার মূল বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ছাগলি এলাকায়। পরে তারা সিলেটের শেখ ঘাট নীলিমা আবাসিক এলাকায় বসবাস শুরু করেন।
রাশি: বৃশ্চিক
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
পিতা: কমর উদ্দিন চৌধুরী
মাতা: নীলা চৌধুরী
ভাই: শাহরান ইভান চৌধুরী। তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন।
শিক্ষা জীবন: খুলনা বয়রা মডেল হাইস্কুল থেকে শিক্ষা জীবন শুরু করলেও ১৯৮৭ সালে ধানমন্ডিতে অবস্থিত আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক সম্পন্ন করেন।
বিয়ে: ১২ আগস্ট ১৯৯২
স্ত্রী: সামিরা
ক্যামেরার সামনে প্রথম: আশির দশকের শেষের দিকে হানিফ সংকেতের গ্রন্থণায় ‘কথার কথা’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে হানিফ সংকেতের গাওয়া গানের মিউজিক ভিডিওতে সালমান শাহ মডেল হিসেবে অভিনয় করেন। এখানেই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান।
চলচ্চিত্রে কার্যকাল: ১৯৯৩-১৯৯৬ (মাত্র ৪ বছর)
অভিনীত চলচ্চিত্র : ২৭টি পর্ণদৈঘ্য চলচ্চিত্র
প্রথম চলচ্চিত্র: সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩)
শেষ চলচ্চিত্র: ছটকু আহমেদ পরিচালিত বুকের ভেতর আগুন (১৯৯৭)
সালমান শাহ’র নায়িকা: শাবনূর, মৌসুমী, বৃষ্টি, শাবনাজ, লীমা, শাহনাজ এবং শিল্পী। এদের মধ্যে শাবনূরের সঙ্গেই তিনি সবচে বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৪টি চলচ্চিত্রে সালমানের নায়িকা ছিলেন শাবনূর।
অসমাপ্ত চলচ্চিত্র: ‘শেষ ঠিকানা’, ‘প্রেমের বাজি’, ‘আগুন শুধু আগুন’, ‘কে অপরাধী’, ‘মন মানে না’, ‘ঋণ শোধ’, ‘তুমি শুধু তুমি’।
মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত সর্বপ্রথম চলচ্চিত্র: ‘সত্যের মৃত্যু নেই’
সংগীত শিক্ষা: ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে কোর্স সম্পন্ন করেন
অভিনয় জীবনে প্রবেশ: ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সজিবের হাত ধরে।
সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলোর পরিচালকবৃন্দ: সোহানুর রহমান সোহান, জহিরুল হক, মহাম্মদ হান্নান, গাজী মাজহারুল আনোয়ার, জীবন রহমান, শিবলি সাদিক, শফি বিক্রমপুরী, শাহ আলম কিরণ, নুরুল ইসলাম পারভেজ, দেলোয়ার জাহান ঝন্টু, হাফিজ উদ্দিন, তমিজ উদ্দিন রিজভী, দিলীপ সোম, মালেক আফসারী, রানা নাসের, মতিন রহমান, বাদল খন্দকার, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, নাসির খান, এম এম সরকার, রেজা হাসমত, কাজী মোর্শেদ।
বিজ্ঞাপন চিত্র: ইস্পাহানি গোল্ডস্টার টি (১৯৮৩), জাগুয়ার কেডস (১৯৮৪), মিল্কভিটা (১৯৮৮), কোকা-কোলা (১৯৮৯), ফানটা (১৯৯১), জাগুয়ার কেডস (১৯৮৫)।
ধারাবাহিক নাটক: পাথর সময় (১৯৯০), ইতিকথা (১৯৯৪)।
একক নাটক: আকাশ ছোঁয়া (১৯৮৫), দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফিরে (১৯৮৫), নয়ন (১৯৯৬), স্বপ্নের পৃথিবী (১৯৯৬)।
মৃত্যু: ৬ সেপ্টেম্বর ১৯৯৬, ঢাকা (২৫ বছর বয়সে মৃত্যু)
মৃত্যুর কারণ: আত্মহত্যা (সুরতহাল প্রতিবেদন অনুযায়ী)
সালমান শাহর মৃত্যুর পর তার নানা বাড়ির নাম আব এ হায়াত পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ ভবন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

