শনিবার, ২৮ মার্চ ২০২৬
ঢাকা-০৫ আসন (যাত্রবাড়ী- ডেমরা) উপ-নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব নিকাশ। কাকে নৌকার মাঝি করলে এলাকার উন্নয়ন তরাণ্বিত হবে, এলাকাবাসীর কল্যাণ হবে তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা সমীকরণ ও চুলচেরা বিশ্লেষণ। এ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করার পর আসনটি শুণ্য হয়। সামনে উপ-নির্বাচন। আসন্ন এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের মধ্যেও ভোটের হিসাব কষাকষি শুরু হয়েছে। অনেকেই চাইতে পারেন এ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন। কিন্তু বর্তমানে এ আসনে আলোচনার শীর্ষে রয়েছেন এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপি। তিনি বরাবরই গরীব দুঃখীদের সাথে পাশে রয়েছেন, থেকেছেন। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমন শুরু হওয়ার পর থেকে তিনি ব্যক্তি উদ্যোগে ও অর্থায়নে দেশের অসহায় মানুষের মাঝে যে পরিমান ত্রান সহায়তা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন সর্ব মহলে তা ব্যপক প্রসংশা কুড়িয়েছে। তিনি এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন আলোচনায় শীর্ষ অবস্থানে রয়েছেন। এ আসনের জনগণও ত্যাগী এই নেতার মুল্যায়ন চান। এলাকার জণসাধারন তাকে এ আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান তথা এ আসনের সাংসদ হিসেবে দেখতে চান। এলাকাবাসী জানান, ‘আলহাজ্ব হারুন-উর-রশিদ শুধু নির্বাচন করার জন্য নয়, তিনি বরাবরই মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন, ডাকামাত্র এলাকার মানুষ তাকে পাশে পেয়েছে।’ এলাকাবাসী আরও জানান, আলহাজ্ব হারুন-উর-রশিদ রশিদ সৎ, বিনয়ী. পরিশ্রমী, উদার, সফল ও ত্যাগী একজন ভালো মানুষ ও বিশিষ্ট সমাজসেবক। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেখেছি তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৮৮ সালে যখন ভয়াবহ বন্যায় ভেসেছে দেশ তখন তাকে দেখেছি ত্রান নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে। যে কোন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, খরাসহ মানবিক বিপর্যয়ে তিনি সর্বদা জনকল্যাণে কাজ করে চলেছেন। বিভিন্ন মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান প্রদানসহ সহযোগীতা প্রদান করে চলেছেন। এ আসনে আসন্ন উপ-নির্বাচনে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব,সফল উদ্যোক্তা, শিল্পপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপিকে এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবী জানাচ্ছি। তাকে নৌকার মাঝি করা হলে এলাকার মানুষ বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবে বলে আমরা এলাকাবাসী মনে প্রাণে বিশ্বাস করি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

ধর্ম

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। যমুনার তীব্র স্রোতে শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার...

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, সকল মুসলিমের জন্য আল আকসা মসজিদে খুলে দিলে ম...

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

খেলাধুলা

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯...