বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
07 শাহজাদপুর সংবাদ ডটকমঃ আপনার কি কখনও ফেসবুক ব্যবহারের পরে মনে হয় যে খালি খালি সময় নষ্ট হল বা অযথা ফেসবুকে বসে রয়েছেন? আপনার এ ধরনের অনুভূতি হওয়া স্বত্বেও ফেসবুক থেকে যখন চোখ সরাতে পারেন না, তখন আপনার বিষণ্নতা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস। অস্ট্রিয়ার গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন, ফেসবুক পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ রাখতে ভূমিকা রাখলেও এর নিয়মিত ব্যবহারের নেতিবাচক প্রভাবও রয়েছে। ফেসবুক ব্যবহারের কারণে মানসিক অসন্তুষ্টি ও মেজাজ খারাপ হতে পারে। ‘কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়র’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী ক্রিস্টিনা সাজিয়োগ্লো ও টোবিয়াস গ্রেটামেয়ার ফেসবুক ব্যবহারের মানসিক অবস্থা নিয়ে গবেষণা করেছেন। গবেষকেরা তিনটি ধাপে এই গবেষণা করেন। প্রথম ধাপে ১২৩ জন সক্রিয় ফেসবুক ব্যবহারকারী শিক্ষার্থীকে ফেসবুক ব্যবহারের পর তাদের মানসিক অবস্থা পরীক্ষা করেন। যাতে দেখা যায় অধিকাংশ জনই ফেসবুক ব্যবহারের ফলে সময় নষ্ট হওয়ার কথা ও একাকিত্ব অনুভব করার কথা জানান। দ্বিতীয় ধাপে ২৬৩ জনকে আমাজনের মেকানিক্যাল টার্ক প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষার আওতায় আনেন। এক্ষেত্রেও দেখা গেছে ফেসবুক ব্যবহারের ফলে অধিকাংশ জনই তাঁদের মেজাজ বিগড়ানোর কথা বলেছেন। শেষ ধাপে ১০১ জনকে পরীক্ষা করে দেখা যায় তাঁরা ফেসবুক ছাড়া একাকিত্বে ভোগেন। মন খারাপের জন্য দায়ী: মন-মেজাজ খুব খারাপ। ভাবছেন ফেসবুকে ঢুকে মনটা ভালো করবেন? কিন্তু মন ভালো করার জন্য ফেসবুকে না যেতেই পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ার গবেষকেরা। তাঁরা বলছেন, মন খারাপের সময়টাতে কেউ ফেসবুকে যত সময় কাটাবেন মন তত বেশি খারাপ হতে থাকবে। এ সময় মনে হতে পারে শুধু শুধু ফেসবুকে সময় নষ্ট করছি। এটি মনের উদ্যমকে কমিয়ে দেবে। প্রধান গবেষক ক্রিস্টিনা সাজিয়োগ্লো এ প্রসঙ্গে বলেন, কোনো কিছু করা যখন অর্থহীন মনে হয়, পরবর্তীতে তা মন-মেজাজ খারাপের কারণ হয়ে দাঁড়ায়। এর আগে, অন্য গবেষকেরা ফেসবুক নিয়ে যে গবেষণা করেছিলেন তাতে একাকিত্ব ও ঈর্ষার কারণ হিসেবে ফেসবুককে দায়ী করা হয়েছিল।                   শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...