বুধবার, ২৫ মার্চ ২০২৬
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় লাফিয়ে বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ১০ থেকে ১১ টাকা। উপজেলার পৌর মার্কেট, কৃষকগঞ্জ বাজার, মোহনপুর বাজার, বোয়ালিয়া বাজার সহ বিভিন্ন বাজারে বর্তমানে বিআর-২৮ জাতের প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজিতে। ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি। অথচ এক সপ্তাহ আগে ২৮ চাল বিক্রি হয়েছে ৪৪ থেকে ৪৫ টাকা এবং ২৯ জাতের চাল বিক্রি হয়েছে ৪৩ থেকে ৪৪ টাকা কেজি দরে। উল্লাপাড়ার চাল ব্যবসায়ী উত্তম কুমার জানান, বগুড়ার মোকামতলা, মির্জাপুর সহ উত্তরাঞ্চলের চালের আড়ৎ গুলোতে আমদানি খুবই কম। এসব আড়ৎ থেকেই ৮ থেকে ৯ টাকা কেজি বেশি দিয়ে ব্যবসায়ীদের চাল কিনতে হচ্ছে। আগামী কয়েকদিনে চালের দাম আরও বৃদ্ধি পাবে বলে ব্যবসায়ীদের ধারণা। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাজারে চালের দাম বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, পর পর দু’দফা বন্যায় হাওড় অঞ্চল সহ দেশের অধিকাংশ এলাকায় ধান ডুবে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকার দ্রুত বিদেশ থেকে চাল আমদানির ব্যবস্থা নিয়েছে। বিদেশ থেকে চাল এসে পৌঁছিলে বর্তমান মূল্য কমে যাবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এনায়েতপুরে বেইলি ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

এনায়েতপুর

এনায়েতপুরে বেইলি ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরের রুপনাই বেইলি ব্রিজ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল...