শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
উল্লাপাড়া প্রতিনিধিঃ আজ দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের পাশে প্রাণ কোম্পানির সরিষার তেল বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে প্রায় ৫ মেট্রিক টন তেল নষ্ট হয়ে যায়। উল্লাপাড়ার সদর ইউপি চেয়ারম্যান আকমল হোসেন সরবরাহকারী হিসেবে টিন ও ড্রামে করে প্রায় ১০ মেট্রিক টন তেল উল্লাপাড়া থেকে ঢাকা পাঠাচ্ছিলেন। ক্ষতি হওয়া তেলের মূল্য ৫ লাখ টাকা বলে দাবি করেছেন আকমল হোসেন। দুর্ঘটনার পর উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি (ঢাকা ন-৪৪২৮) রাস্তা থেকে সরানোর ব্যবস্থা নেন এবং বেঁচে যাওয়া তেল উদ্ধারের ব্যবস্থা করেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে