রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল-আমডাঙ্গা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়াতৈল হাই স্কুল সংলগ্ন প্রায় আধা কিঃ মিটার সড়কে হাঁটু পানি জমে যায়। এতে জন সাধারন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, প্রায় ২ বছর আগে সড়াতৈল গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে এ রাস্তায় মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তী বছরের বন্যায় এ সড়কটি আবারো ধসে যায়। এ কারণে সড়কটি আবারো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তার অধিকাংশ স্থানে গর্তের সৃষ্টি হয়। এমনকি যানবাহনতো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। এ কারণে চরম ভোগান্তির শিকার হয় স্থানীয়রা। অথচ এ রাস্তা সংলগ্ন সড়াতৈল হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সড়াতৈল বাজার রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকে। এ জনগুরত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন করেও কোন কাজে আসেনি। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদারসহ স্থানীয়রা জানান, বিশেষ করে বর্ষা ও বৃষ্টির দিনে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক হাঁটু পানি ভেঙ্গে আসতে হয়। এতে ছোটখাট দূর্ঘটনাও ঘটেছে ওই রাস্তায়। সংশ্লিষ্ট প্রশাসন নজর না দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নু জানান, ইউনিয়ন পরিষদ তহবিলে প্রয়োজনীয় অর্থ না থাকায় ওই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া সম্ভব হয়নি। তবে আগামী অর্থবছরে এ রাস্তা সংস্কার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

শাহজাদপুর

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

বাংলাদেশ

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

অপরাধ

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...