মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াম ইসলাম অই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনেস্পক্টর দিয়ানাতুল হক দিনার এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু ইয়াম আজ দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে পা পিঁছলে পড়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটাস্থলে গিয়ে সাময়িক উদ্ধার অভিযান শুরু করি। কাজের দ্রুত অগ্রতির জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি দলকে খবর দেয়া হয়। বিকেল ৬ টায় উনার এলে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে আধা ঘন্টা আপ্রাণ চেষ্টার পর ডুবুরি লিডার মোহাম্মাদ নূরনবী ও তার সহযোগী আব্দুর রাজ্জাক শিশু ইয়ামের মরদেহ মাঝ পুকুর থেকে উদ্ধার করেন। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আলহাজ্ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের আপ্রাণ প্রচেষ্টায় ৫ ঘন্টা পর শিশু ইয়ামের মৃতদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয় নি। এ ঘটানার পর পঞ্চক্রোশী ইউপির চেয়ারম্যান ফিরোজ উদ্দিন সৎকারের জন্য শিশু ইয়ামের পরিবারকে নিজেস্ব তহবিল থেকে ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। উল্লেখ্য, শিশু ইয়াম ইসলাম নিখোঁজ হওয়ার সংবাদ শুনে মূহূর্তের মধ্যে সহস্রাধিক উৎসুক জনতা ভীর জমাতে শুরু কর। মৃতদেহ উদ্ধারের পর স্বজনসহ এলাকাবাসীর শোকার্ত আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার আকাশ-বাতাস। এলাকাবাসী জানিয়েছে এ পুকুরে আজ পর্যন্ত ইয়াম সহ মোট তিনজন লোক মারা গেল।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...