শনিবার, ২১ মার্চ ২০২৬
উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রশাসনের সঙ্গে খুব অন্তরঙ্গ পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে মালিক-শ্রমিকদের সাত দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কয়েকটি দাবি বৈঠকেই মেনে নেওয়ার কথা বলা হয়েছে। আর যেসব দাবি পূরণে আইনগত বাধা রয়েছে, তিন মাসের মধ্যে আইনগত জটিলতা নিরসনের মাধ্যমে তা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক এম খুরশীদ হোসেনসহ পণ্যবাহী পরিবহনের ১৬ জেলার মালিক-শ্রমিকের নেতারা উপস্থিত ছিলেন। সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার ভোর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। মালিক-শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ; ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক অপসারণের সরকারি আদেশ প্রত্যাহার; পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস ও রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ; ওজন স্টেশন স্কেলে বেপরোয়া চাঁদাবাজি ও হয়রানি বন্ধ; চালকদের লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ; সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান এবং দুর্ঘটনা বন্ধে মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...